শুক্তি চিহ্ন যথা
ডিসেম্বর 27, 2007 — susantaযে কথাটি ভিন্নপ্রাণের
শালুকশ্রমণ মর্তবাসী মানে,
সে কথাটি বিংশ গ্রামের
আকাশপ্রবণ বৃক্ষ শুধু জানে।
সে কথাটি মর্মে প্রকট,
মূর্তভীষণ, তপ্ত আত্মগ্রামে,
মানুষমূখী ইচ্ছারথের
জলবাগানে দীর্ঘরাত্রি নামে।
গ্রন্থবুকে সত্য শুঁকে শুক্র হলাম
এবং কীর্তনের দিবসে বৃত্তি পেলাম।
তত্ত্ব কর্ম ধর্ম বোধে ঋদ্ধ বলয়
পুষ্পশিল্পকীর্তি চিত্তে প্রকট প্রলয়।








