শুকরের মাংস

 cuts-of-pig.png

শুকরের মাংস রান্না করার পদ্ধতিঃ
***********************************

শুকরের মাংস টুকরো টুকরো করে পরিস্কার করে নিতে হবে। কড়াইতে পরিমানমত তেল দিলাম। গরম হতে থাকল। পিঁয়াজকুচি, মরিচবাটা, রসুন বাটা, ধনিয়াবাটা, জিরাবাটা, আদাবাটা, হলুদবাটা সব একসাথে মাংসের সাথে পরিমাণমত লবন সহ মাখতে হবে। ভালোভাবে মেখে কড়াইতে ছাড়তে হবে। মাংসে জল থাকলে জল দিয়ে ঢেকে দিতে হবে। নাড়াচাড়া করতে হবে। কষাতে হবে, ঢাকতে হবে আবার কষাতে হবে, ঢাকতে হবে আবার কষাতে হবে, ঢাকতে হবে আবার কষাতে হবে, ঢাকতে হবে। কষাতে কষাতে হাতে ব্যথা হয়ে যেতে পারে। ভাজাভাজা হবে, অল্প জল থাকবে, মিশ্রণটি পেস্টের মত হবে তখন আর একটু জল দিয়ে প্রেশার কুকারে দিতে হবে। ৫/৬ বার হুইসেল দিলে রান্না হয়ে গেল।

  • কষানো= খুন্তি দিয়ে নাড়াচাড়া করা
  • এই সময়ের পূর্বে একটু ভাজা আলু দেয়া যেতে পারে;
  • এখন অবশ্যই গরমমশলা বাটা দিতে হবে। না হলে গন্ধ করবে।
  1. প্রেশার কুকারে মাংস দিয়ে চড়ানোর আগে তার ঢাকনার ফুটোটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে।
  2. বড় শুকর হলে মাংস সিদ্ধ হতে দেরি হতে পারে। তাই কচি শুকরের মাংস ব্যবহার করাই শ্রেয়।
  3. হাফ কেজি শুকরের জন্য ২টা রসুন ২টা পিঁয়াজ দিলেই চলবে।
  4. হুইসেল বেশি হলে মাংস নরম হয়ে যেতে পারে।

Leave a Reply