রূপনারানের কূলে - রবীন্দ্রনাথ ঠাকুর
জানুয়ারি 5, 2008 — susantaরূপনারানের কূলে
রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে
জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ—-
রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে
জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ—-
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনের ভালোবাসিলাম—-
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন—-
সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক‘রে দিতে॥
শান্তিনিকেতন । রাত্রি । ১৩ মে ১৯৪১ । [৩০ বৈশাখ ‘৪৮]








