বামিয়ানের বৌদ্ধ
ফেব্রুয়ারি 25, 2008 — susantaআফগানিস্তানের বামিয়ান প্রদেশে যে বৌদ্ধ মূর্তিটি ভাঙা হয় তা এখানেই ছিল। যে ধর্মানুসারীরা এটা ভেঙ্গেছে আর যে ধর্মানুসারীদের এই স্মৃতিচিহ্ন ভাঙা হযেছে তাদের মধ্যে কে সত্যিকার শান্তিবাদী, কারা শান্তির দূত তা কারও কাছে আজ আর অজানা নয়। অন্যকে নিন্দা, গালিগালাজ করে নিজেকে যে বড় করে তোলা যায়না তা আজ সূর্যের মত সত্যি হযে গেছে। সারাবিশ্বে কারা সন্ত্রাসী ও মানবতার শত্রু বলে পরিচিত আজ আর তা গোপন নয়। কারা মিথ্যা কথার জাল বুনে বিশ্বে নিয়মিত সন্ত্রাসের জন্ম দিচ্ছে তা আজ প্রকাশিত।
ঘটনা যদি উল্টো হত তাহলে কি বলা হত? তা সত্যিই ভাববার বিষয় । যদি বৌদ্ধরা মুসলমানদের কোন স্মৃতিচিহ্ন হিংস্রভাবে ভেঙে দিত তাহলে তারা বৌদ্ধদের সাথে বিশ্বব্যাপী কি আচরণ করত? সৌদি আরবে আজো অন্য ধর্মানুসারীদের নিজ ধর্ম পালন করার অধিকার নাই, আজও ইরানে অন্য ধর্মের মানুষদের স্বাধীনতা নাই, মালদ্বীপে অন্য ধর্মের মানুষদের জমি কেনার অধিকার নাই, পাকিস্তানে ধীরে ধীরে মন্দিরের সংখ্যা কমে যাচ্ছে। এই ঘটনাগুলো আমাদের যা সত্যি তা চিনতে দারুণ সহায়তা করে। যারা শান্তি শান্তি বলে চিৎকার করে, অন্যদেরকে কাফের, বিধর্মী, মূর্তিপুজারী বলে গালিগালাজ করে তাদের মুখোশ আজ কারও কাছে আর অজানা নয়।
আমি আজ বামিয়ানের বৌদ্ধমূর্তিটি ভাঙার দিনটিকে স্মরণ করছি। বামিয়ানের বৌদ্ধ তোমায় ভুলিনাই ভুলবনা।








