ঘুষ! ঘুষ!

একজন বন্ধু মানুষকে পুলিশ সন্দেহমূলক ধরেছে। এর পরের দৃশ্যাবলী নিম্নরূপ:

* থানার হাজতে দেখা করতে গেলে ৫০ টাকা দিতে হয়েছে। সকালে বিকালে যতবার ডিউটিরত পুলিশ বদলেছে ততবার টাকা দিতে হয়েছে। কারণ আমরা সকালে বিকালে বারবার তাকে দেখতে গেছি।
* এজাহারের ফটোকপি নিতে ২০০ টাকা দিতে হয়েছে।
* যে পুলিশরা থানার বাইরে দাড়িয়ে ছিল তাদেরকে পাশের দোকনে কেক-কলা-চা খাওয়াতে হয়েছে। তারাই যেচে এসে কথা বলে। আবার খেতে চায়। আমরা বিপদে পড়েছি। না খাইয়ে আর উপায় কি?
* হ্যান্ডকাফ যেন না লাগায় সেজন্যও টাকা দিতে হয়েছে। ২০০ টাকা।
* হাজতীকে আদালতে চালান করে দেয়া হল। আদালতের পাশে একটি ছোট্ট জেলখানা আছে। সেখানে আদালতে তোলার আগে রাখা হয়। সেখানে দেখা করতে গেলে ৫০০ টাকা দিতে হয়েছে। না হলে বসতে দেবেনা। হ্যান্ডকাফ লাগাবে।

Leave a Reply