আজ ভয়াল ২৫ মার্চ
মার্চ 25, 2008 — susanta
আজকের রাতে ১৯৭১ সালের পাকিস্তানীরা নিরস্ত্র বাঙালির উপর হিংস্রভাবে ঝাপিয়ে পড়েছিল। জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, রাজারবাগ, পিলখানাসহ ঢাকার বিভিন্ন জায়গায় সুসজ্জিত সেনাবাহিনী অস্ত্রহাতে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। মারা যায় অসংখ্য মানুষ। ঠিক কত জন মারা যায় তার কোন প্রমিত পরিসংখ্যান নেই। তবে বিদেশী সাংবাদিকদের ধারণা প্রায় ১ লাখ লোককে এই কালো রাতে হত্যা করা হয়েছিল।
আমি তাদের মহান আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।








