মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
মার্চ 26, 2008 — susantaআজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ আমার বাবা সুনীল চন্দ্র বর্মন সহ আরও ৪ (চার) জনকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে জেলা প্রশাসন সম্মাননা প্রদান করেছে। একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট ও ৫০০ টাকার প্রাইজবন্ড দিয়ে তাদেরকে স্টেডিয়ামের অনুষ্ঠানে সম্মান প্রদর্শন করেছে। আমার কাছে বিষয়টি বিশাল গর্ব ও আনন্দের।
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জাতীর গর্ব বীর সেনানী মুক্তিযোদ্ধারা প্রথমে মার্চপাস্ট করে আজকের অনুস্ঠানের শুভ সূচনা করে।
বাবার হাতে ফুলের তোড়া তুলে দেয়া হচ্ছে।
বাবা ডিসি মহোদয় এর সাথে হাত মেলাচ্ছেন।
একটি হাস্যোজ্জ্বল মুহূর্ত। বাবার সাথে আছে ডিসি মহোদয়, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এবং আরও তিনজন সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
সকলে একসাথে ফটোসেশনে দাড়িয়েছেন।













