সারাদিন ব্যস্ততায় কেটে গেল। কোনদিক দিয়ে যে সন্ধ্যা হযে গেছে টেরই পাইনি। বিকেলে একবার ইন্টারনেটে বসেছিলাম। তখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের নতুন ডিজাইনটা দেখলাম। ভালই লেগেছে।
কয়েকদিন ধরে বই নিয়ে বসা হয়না। আগের মত পড়ার সময় পাইনা। এমন কথা আমি বলতে অপছন্দ করি। আমরা টিভি, সিনেমা বা আড্ডা দেয়ার সময় পাই। টিভিতে ক্রিকেট এর মত সময় নষ্টকারী খেলা দেখার সময় সময়ের অভাব হয়না। কিন্তু বই পড়ার কথা বললেই দেখা যায় সময়ের অভাব। এটা ঠিক না।
আমি বাউকুল এর একটা চারা টবে লাগিয়েছি। গাছভর্তি মুকুল এসেছে। কিন্তু পাতায় কোন ধরণের জীবাণু হয়তো আক্রমণ করেছে। তাই পাতাগুলো মলিন হয়ে গেছে। একবার দেখে যে কেউ বলতে পারবে গাছটি ভীষণভাবে রোগাক্রান্ত। সন্ধ্যায় বাসায় আসার পথে কৃষিবিদ শাহীন এর দেখা পেলাম। তাকে বাসায় নিয়ে এসে গাছটাকে দেখালাম। তিনি দুটো ওষুধ লিখে দিয়েছেন। কালকে বিকেলের আগে কিনতে পারবনা বোধহয়।





