দ্রব্যমূল্য

  • তীব্র রোদ কিন্তু তাপ কম এমন একটা দিন গেল আজ। রোদে চোখ ঝলসে যায়। কিন্তু অতোটা গরম লাগে না। বিকেলে আবার ঠাণ্ডা লাগা শুরু করেছে। হাফ হাতা শার্ট গায়ে দিয়ে বের হয়েছিলাম। সর্দি লেগে গেছে।
  • অফিসে দ্রব্যমূল্য নিয়ে ভীষণ বিতর্ক হল। আমি কোন মন্তব্য করিনি। শুধু শুনলাম। কলিগদের বিভিন্ন মন্তব্য নিম্নরূপ:-

১। চালের মূল্য এই মুহুর্তে ৩৫/= টাকা কেজি। এটা আমাদের অর্থনৈতিক ব্যর্থতাকে প্রতিনিয়ত ব্যঙ্গ করছে। দ্রব্যাদি কিনতে ব্যর্থতার লজ্জা বহন করা খুব কঠিন হয়ে পড়েছে।

২। মাসের আজ ৬ তারিখ। এখনই অনেকের পকেটে ২০০০/= টাকা নেই। বাকী মাসটা চলবে কি করে। গতমাসের ধার তো সম্পূর্ণ শোধ করা এ মাসেও গেলনা। এই জায়গায় আমি মন্তব্য করেছি। আমি বেতনটা হাতে পেয়েছি ২ তারিখে। আজ আমার পকেটে আছে ১১৪৮/= টাকা। কি অদ্ভূত জীবন আমাদের।

৩। বিচারকরা তাদের মূল বেতনের সমান মহার্ঘ ভাতা দাবী করেছে। অতএব অন্য ক্যাডারের যারা তারা কেন এমনটা পেতে পারেনা। ক্যাডারভুক্ত হিসেবে তারার সমান অধিকারের অংশীদার।

৪। বিচারকরা বিদেশের বিচারকদের উদাহরণ এনে তাদের বেতন বাড়ানোর পাশাপাশি মূল বেতন সম্পূর্ণটাই মহার্ঘ হিসেবে দাবী করেছে। বিদেশে বিচারকদের বেতন বেশি এটা ঠিক, তাই বলে কি অন্যান্য চাকুরীজীবিদের বেতন কম?

আসলে দ্রব্যমূল্য আমাদের অসহায়ত্বকে প্রতিদিন এমনভাবে অপমান করছে যে তা বলার মত নয়। সবাই অতিষ্ঠ হয়ে গেছে।

Leave a Reply