বড়মামা মারা গেলেন

গতরাতেই আমার মিসেসের বড় মামার হার্ট এট্যাকে মারা যাবার খবর শুনেছিলাম। সকালে তাকে স্কুল থেকে নিয়ে গেলাম। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা। শ্রীখাতা গ্রাম। তাঁর চিতায় খড়ি দিলাম।
মনটা খুব খারাপ হয়ে গেল। মামার দুই ছেলে। বড়ছেলে দেবাশীষ এখনও ছাত্র। এইচএসসি পড়ছে। ছোটটা খুব দুষ্ট, সপ্তম শ্রেণীর ছাত্র। খুব জেদী, আর রাগী। মামা মৃত্যুর পর থেকে কারও সাথে কোন কথা বলেনি। একবারও কাদেনি। চুপচাপ আছে। কেউ কিছু বলতে গেলে বিরক্ত হচ্ছে। মামী শুধু একটা কথাই বারবার বলছে -এটা কি হলো? এটা কি হলো?
মামা একটা বেসরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল। সময়মতো ডাক্তারকে দেখানো হয়নি। তিনি নিজেও অতটা গুরুত্ব দেননি। ভেবেছিলেন কয়েকদিন পর ডাক্তারের কাছে যাব। কিন্তু সে সময় আর পেলেন না। সন্ধ্যায় যথারীতি বাজার করেছেন। রাতে খেয়েদেয়ে শুয়ে পড়েছেন। কিন্তু রাত পৌনে ১২টার দিকে বুক ব্যথা উঠেছে। আধাঘন্টার মধ্যেই মারা গেলেন।

Leave a Reply