চিলমারীর স্নান
এপ্রিল 13, 2008 — susantaআজ ঐতিহ্যবাহী চিলমারীর স্নান হচ্ছে। পৌরাণিক কাহিনীর ধারাবাহিকতায় কৃড়িগ্রাম জেলার চিলমারী থানার ব্রহ্মপুত্র নদীর ঘাটে প্রত্যেক বছরের মত এবারও পূণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে মেলা উপলক্ষ্যে। গত কয়েকদিন থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাস, মিনিবাস, মাইক্রোবাস রাস্তায় ভীড় জমিয়েছে।
আমার মেলায় পূণ্যস্নানে অংশগ্রহণের জন্য যাওয়া হয় নি। অফিস আমাকে ছুটি দেয়নি। মূল অনুষ্ঠানে অংশগ্রহন করতে না পারলেও মেলা সম্পর্কিত একাধিক অভিজ্ঞতা রাস্তাতেই হয়ে গেল।
বাসে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে লোকজন বলাবলি করছিল
- মানুষ খেতে পায় না আর ওরা স্নান শুরু করেছে। যতসব বদমাশী।
- এই হিন্দুদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেল।
- মেলার কারণেই আজ বাসে এত ভীড়।
- মেলা করার জন্য সরকার কেন যে অনুমতি দিল, বুঝতে পারলাম না? ভারতের দালালী বুঝলেন ভারতের দালালী।
বিকেলে কুড়িগ্রাম শহরের মজিদা কলেজ মাঠে একটা মেলা হল। নাম ‘চ্যাংড়ার মেলা’। সেখানেও যাওয়া হয়নি। এই মেলায় রসুন, পিয়াজ, মৌরি ইত্যাদি ওঠে। মানুষ সংবৎসরের জন্য এই মসলাগুলো কিনে রাখে।









এপ্রিল 14, 2008 at 11:26 am
দুঃখজনক, ভারতের রাজনীতির বিষাদাগার হজম করছে আমাদের দেশের হিন্দুরা।
এপ্রিল 16, 2008 at 7:38 pm
মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে আপনার বক্তব্যটি সর্বাংশে সঠিক নয়। কারণ এতে অন্যকে দোষ দিয়ে নিজের অপরাধ হালকা করে দেখবার একটি সুযোগ নেয়ার মানসিকতা প্রকাশ পায়। ভারতের কারণে যদি এদেশে হিন্দুদের সমস্যা হয় তাহলে সৌদি আরব, ইরান বা পাকিস্তানের কারণে ভারতের মুসলমানরা সমস্যায় পড়েনা কেন?
আপনি যদি সাম্প্রতিক কোন ঘটনার প্রেক্ষিতে এমনটা বলে থাকেন তাও তা সমর্থনযোগ্য নয়। কারণ আমার চারপাশের মানুষদের এমন মনোভঙ্গির পরিচয় আমি শৈশব থেকেই পেয়েছি। আমার মনে আছে স্কুলের প্রথম দিনই আমাকে মালাউন শব্দটা শুনতে হয়েছে।
আসলে এটা তাদের ধর্মবোধ থেকেই এসেছে। কোন রাজনৈতিক ঘটনার প্রভাব নয়। তাদের ধর্ম তাদেরকে এভাবে ভাবতে শেখায়।
মে 14, 2008 at 5:35 pm
মালাউন মানে কী?
মে 14, 2008 at 11:59 pm
এর অর্থ মুসলমানরা ভাল জানে। তাদের যে কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।
আমার জানামতে মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয়ার জন্য এই শব্দটা ব্যবহার করে।
মে 15, 2008 at 10:33 am
আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। আমি এখানে থেকে ওখানের ভালোর থেকে খারাপ সংবাদই বেশি পাই।আমি হিন্দু হলেও নিজেকে মানবতাবাদী হিসাবে পরিচয় দিতে বেশী পছিন্দ করি। সত্যিই কি বাংলাদেশে হিন্দুরা মুসল্মান দ্বারা অত্যাচারিত হয়?