স্বনির্ভর হতে হবে
এপ্রিল 18, 2008 — susantaআজকের বিডিনিউজ ২৪ এর খবরে পড়লাম কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন “বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে।” আমার ভাবনা যে আসলে সঠিক ছিল এটা তার প্রমাণ। তিনি বিজ্ঞ ব্যক্তি, তার মনোভঙ্গিকে আমি শ্রদ্ধা করি। আসলেই তাঁর কথা সঠিক। আমাদের নিজেদের যদি লজ্জাবোধ থাকে তাহলে অন্যের কাছে চাল চেয়ে ছোট হতে যাব কেন? নিজেদের সামর্থ নিজেকেই অর্জন করতে হবে।
কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম আরও বলেছেন, “প্রতি বর্গ ইঞ্চি জমি কাজে লাগালে আমরা পোশাক শিল্পের মতো কৃষি পণ্যও রপ্তানি করতে পারবো।” একেবারে খাঁটি কথা। একজন যথার্থ দেশপ্রেমিকের মত করে ভেবেছেন তিনি। সারাবিশ্বের খাদ্য নিরাপত্তা আজ হুমকির সম্মুখিন। টাকা দিয়েও খাদ্য সংগ্রহ করা দিনে দিনে কঠিন হয়ে পড়েছে। যদি কৃষি বিষয়ে আমাদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হয়, যদি শিক্ষিত জনগোষ্ঠীকে এর সাথে সংযুক্ত করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে সবুজ বিপ্লব ঘটাতে হবে। তাহলে আমাদেরকে আর না খেয়ে থাকার কষ্ট সহ্য করতে হবে না।








