বড় মামার শ্রাদ্ধ
এপ্রিল 21, 2008 — susantaআজ মিসেসের বড় মামার শ্রাদ্ধ হল। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা গ্রামে গিয়েছিলাম। বাড়িতে অনেক মানুষ এসেছে। ভীড়ে চারপাশ উপচে পড়ছিল। ভিতর-বাহিরের উঠোন ভর্তি হয়ে বাইরের রাস্তা সবখানে শুধু মানুষ আর মানুষ। তিনি বেশ জনপ্রিয় শিক্ষক ছিলেন।
মামার বাড়ি যাওয়ার পথের মাঝখানে কয়েকটি গাছ মিলে দারুণ একটা নান্দনিক আবহ সৃষ্টি করেছে। ছবি তোলার লোভ সামলানো গেল না।









