- দুর্গাপুরের ব্রিজ
- দুর্গাপুরের অসমাপ্ত ব্রিজ
উলিপুরের রাস্তায় দুর্গাপুরের পরে এই ব্রিজটি বহুদিন হল অসমাপ্ত পরে আছে। প্রতিদিন দেখি আর ভাবি এভাবে অসমাপ্ত পরে আছে কেন? সেদিন বাসের মধ্যে একজন মন্তব্য করছিল ব্রিজের ডিজাইনে কি যেন একটা ত্রুটি আছে সেজন্য নাকি কন্ট্রাকটরকে পুলিশ গ্রেফতার করেছে (শোনা কথা, নিশ্চিত নই)। ভাল করে খেয়াল করে দেখলাম কথাটা সত্যি হতেও পারে। কারণ ব্রিজের দু’পাশের মাটি আটকানোর জন্য যে উইং দেয়া দরকার তা দেয়া হয় নি। তার মানে ব্রিজ খুলে দেয়ার পর দু’দিনেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। দুপাশের মাটি বসে যাবে। তাছাড়া দুপাশের রাস্তার তুলনায় ব্রিজটা একটু বেশি বাঁকা করে নাকি তৈরি করা হয়েছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার নই। তারপরও রাস্তার বক্রতা আমার কাছে স্বাভাবিক বলে মনে হয় নি। ইচ্ছা করলে রাস্তা বরাবর প্রায় সোজা করে ব্রিজটি তৈরি করা যেত। সরকারি অর্থের অপচয়ের এটা আরেকটা দৃষ্টান্ত হয়ে রইল।







