দিনে রোদ, রাতে বৃষ্টি
এপ্রিল 30, 2008 — susantaপরপর দু’রাত খুব ঝড়বৃষ্টি হল। স্থানে স্থানে নীচু জায়গায় জল জমে গেছে। একটু একটু ঠাণ্ডাও পড়েছে। রাতে ফ্যান অন রেখে ঘুমানো যায় না। ভোরে গলায় ঠাণ্ডা লেগে যায়। কিন্তু দিনের বেলা আবার সবকিছু অন্যরকম। গরম, রৌদ্ররশ্মি এবং রৌদ্রতাপ। শরীর যেন সিদ্ধ হয়ে যেতে চায়। ঘামের প্রাবল্যে দিনে কয়েকবার স্বয়ংক্রিয়ভাবে স্নান হয়ে যায়।








