দুপুরে বৃষ্টি
মে 4, 2008 — susantaদুপুরে হঠাৎ করেই বৃষ্টি এল। একেবারে হঠাৎ করে এসেছে তা বলা যাবে না। কারণ সকালে রোদ থাকলেও ৯টার পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছিল। চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল। কিন্তু মেঘের গর্জন ছিল না। আবার বাতাসও তেমন ছিল না। অর্থাৎ প্রকৃতি বৃষ্টি হয়ে ঝড়ে পড়বার অপেক্ষায় ছিল। আমরা হয়তো ততোটা বুঝতে পারিনি। তাই বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। প্রায় ১ ঘন্টা অঝোর ধারা ঝরে বৃষ্টি থেমে গেল। বিকেল হতে হতে আবার সূর্যের হাসিমুখ দেখতে পেলাম।








