আমাদের জীবন
মে 14, 2008 — susantaদিন কেটে যায়, নিরবিচ্ছিন্নভাবে। একই রকম, গতকালের মত। প্রতিদিন একই আকাশ, একই বাতাস, একই সূর্য। তেমন নতুনত্ব নেই। আসলে ঘটনাবহুল জীবন যাদের তাদের কথা আলাদা। কিন্তু আমরা ছাপোষা মানুষ। আমাদের কি অত উচ্ছ্বলতা কিংবা আবেগপ্রবণ হওয়া সাজে? কিন্তু কি আর করা যাবে। সমকালীন ঘটনাবলীতে আলোড়িত না হয়ে তো উপায় থাকে না।
সেদিন লঞ্চডুবি হল। মারা গেল ৫০ জনেরও বেশি মানুষ। সারেং এর সামান্য কিছু ভুলের কারণে নাকি এমনটা ঘটেছে। কি ভয়ানক সে ভুল! মানুষের জীবন নিয়ে যেখানে টানাটানি সেখানে ভুলের কোন অবকাশ আছে কি? কিছুদিন আগে কুড়িগ্রামের একটা বাস টাঙ্গাইরের পাশে একসিডেন্ট করেছিল। ঝরে গেছে কয়েকটা মানুষের জীবন। সেখানেও ওই একই কারণ। ড্রাইভারে একটু অসতর্কতা, একটু অবহেলার ফলাফল মানুষের জীবন নাশ। আসলে সেই কৌতুকটা কতই না বাস্তব। বাঙালি একজন মানুষকে ছুড়ে ফেলে বলছে আমাদের দেশে মানুষের অভাব নেই।








