আমি সাধারণত দুপুরে ঘুমাই না। সময়ের অপচয় বলেই মনে হয়। শুধু অসুস্থ ও খুব ক্লান্ত থাকলে দুপুরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি বলছি এজন্য যে ঘুমাতে না চাইলেও তখন না ঘুমিয়ে পারা যায় না। সাধারণ ক্লান্তবোধেও সাধারণত দুপুরে বিছানায় শুয়ে পড়ি না। কখনও শুয়ে পড়লেও ২০ মিনিটের এলার্ম দিয়ে রাখি। বহু আগে কার লেখায় যেন পড়েছিলাম। একটি কাজ থেকে মনোযোগ সরিয়ে অন্য একটি কাজ করাই হল বিশ্রাম। অর্থাৎ কাজ বাদ দেয়া যাবে না। আসলেই তাই। হাতে এত বেশি পড়ার মত বই জমে গেছে যে কখন বা কবে পড়ে শেষ করব তা ভেবে কুল পাচ্ছি না। দিনগুলো যদি ২৪ ঘন্টার না হয়ে ৪৮ ঘন্টার হত তাহলে বোধহয় ভাল হত। হয়ত তাতেও ভাল হত না। তখন আরও বেশি কাজ হাতে জমে যেত।
আজ দুপুরে কি যে হল। কিভাবে যে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে করতে পারছি না। অনেক সময় নষ্ট হয়ে গেল।





