হ্যাঁ, অবশেষে ঘোষণা করতেই হচ্ছে বর্ষা এসে গেছে।
বসন্তকাল নিয়ে একটা প্রচলিত বাক্য আছে -’ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। এর একটা সহজ ব্যাখ্যা হল তারিখ অনুযায়ী বসন্তকাল শুরু হয়ে গেছে। তা সে ফুল ফুটুক আর নাই ফুটুক। কিন্তু বর্ষার ঘনঘটা যেভাবে শুরু হয়ে গেছে তাতে বলতেই হচ্ছে ‘তারিখ পড়ুক আর নাই পড়ুক, বর্ষাকাল এসে গেছে।
আজ সারাদিন আকাশ মেঘের আনাগোনায় গমগম করছিল। সকাল ১১টা নাগাদ শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। তা সে যেমন তেমন বৃষ্টি নয়। যথারীতি আকাশ কালো করে, মেঘের মুহুর্মুহু গর্জনে চারপাশ কাঁপিয়ে, ধুলোর ঝড় উড়িয়ে বৃষ্টির আগমন ঘটেছে। এ এক অন্য রূপ।্






জুন 3, 2008 at 11:56 am
কলকাতা এখন গরমে হাঁস ফাঁস