আজকে ওয়ার্ডপ্রেসের সমস্যা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে এদের মূল সার্ভারে সম্ভবত কোন সমস্যা হয়। পেজ লোড হতে অনেক সময় নিয়ে নেয়। কোন পোস্ট দেয়া যায় না। এটা ঠিক নয়। এতে কখনও কখনও নতুন বা তাৎক্ষণিক ভাবনা বা পর্যবেক্ষণজাত অভিজ্ঞতা পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না। ফলে তার সময়মূল্য নষ্ট হয়ে যায়। ওয়ার্ডপ্রেসের মডারেটরদের বিষয়টি চিন্তা করা উচিত।
এমনিতেই ওয়ার্ডপ্রেসের সদস্যসংখ্যা ব্ণগস্পট এর চাইতে কম। ব্লগস্পট এর সুবিধা অনেক বেশি। তারপরও ওয়ার্ডপ্রেসের ফাইল হোস্টিং এর কারণে অনেকে একে পছন্দ করে। কিন্তু এরকম সমস্যা যদি মাঝে মধ্যেই হয় তাহলে তো বিপদ। তখন ব্লগস্পটকে স্থায়ী ঠিকানা করা ছাড়া বোধহয় অন্য কোন উপায় থাকবে না।





