মোটামুটি শান্ত দিন

আজকের দিনটা মোটামুটি শান্ত ছিল। স্বাভাবিক গতিতে সময়গুলো পার হয়ে গেছে। জীবনের ঝঞ্ঝাট তেমন ছিল না। শুধু সেদিনের কথা একবার মনে হয়েছিল। মনটা আবার ভারী হয়ে গিয়েছিল। কি বিশ্রী সমাজ ব্যবস্থা আমাদের। উলঙ্গ আস্ফালন যে এত কুৎসিত, তা জানা ছিল না। মানুষের লজ্জা মানুষকেই পাওয়া উচিত, কুকুর বেড়ালের নয়। আমরা মানুষকে বকা দিই কুকুর বলে, আমরা এর মাধ্যমে মানুষকে ছোট বা পশুসদৃশ (?) বলতে চাই। কিন্তু বাস্তবে আমরা মানুষরা যেসব আচরণ করি তাতে যদি কোন কুকুরকে “মানুষের বাচ্চা” বলে বকা দিই তাহলে কি হবে? কুকুররা যদি আমাদের ভাষা বুঝতে পারত তাহলে সে কি মন খারাপ করত না?

Leave a Reply