ভোরবেলাতে প্রচণ্ড বৃষ্টির শব্দে ঘুম ভেঙ্গে গেল। রাত্রির প্রথম প্রহরের গরমের কারণে জানালা খোলাই ছিল। হুড়মুড় করে জেগে উঠে দেখি জানালার পাশের জিনিসপত্র বৃষ্টির জলে ভিজে গেছে। অথচ সারাদিন কোন বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা ছিল, রোদের তেজ তেমন ছিল না। আকাশ মেঘে ছেয়ে ছিল। তারপরও দুপুরের দিকে রোদ উঠেছিল।
আজ শুক্রবার হওয়ায় বাসাতেই ছিলাম সারাদিন। বিশ্রাম নিয়েছি। ইদানীং ঘাড়ের পিছন দিকে ব্যথা করছে। অনেকক্ষণ শুয়ে থাকার পর ব্যথাটা কিছুটা কমল। আসলে এই ব্যথাটা টেবিলে দীর্ঘক্ষণ ধরে বসে থাকার কারণেই হচ্ছিল। অন্যান্য দিন তো আসলে দিনের বেলা কখনই শুয়ে বিশ্রাম নিই না, সেজন্যই ব্যথাটাও সারছিল না। অবশ্য প্রেশার বাড়ার কারণেও এমন ঘটতে পারে।





